১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্থগিত এইচএসসি পরীক্ষা হবে ৯ অগাস্ট

১৮ জুলাই হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে পরীক্ষাটি স্থগিত করে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 01:33 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি পরিচালিত এইচএসসি প্রোগ্রামের ২০২৫ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (কোড  HSC-1885) বিষয়ের স্থগিত পরীক্ষাটি আগামী ৯ অগাস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. খালেকুজ্জামান খান বলেন, পরীক্ষাটি গত ১৮ জুলাই হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত হয়। যদিও অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত ছিল।

পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে যথাযথ প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

এ ছাড়া পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bou.ac.bd) ও আঞ্চলিক কেন্দ্র বা উপ আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে।