১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

বিকালেই তাকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 05:37 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক সেবনের দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার সাপ্টিবাড়ী মাজার এলাকায় অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার এ সাজা দেন বলে জানান আদিতমারী থানার ওসি নাজমুল হক। 

দণ্ডপ্রাপ্ত রাশেদুল ইসলাম (৩১) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলার চওড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।

ওসি নাজমুল বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার সাপ্টিবাড়ী মাজার এলাকায় পুলিশ নিয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাদক সেবনরত অবস্থায় রাশেদুলকে আটক করা হয়।

পরে আটক যুবক ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের দোষ স্বীকার করলে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিকালেই তাকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।