১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৮৫.৬১%

এ ফল বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 09:12 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

বাংলাদেশ উন্মুক্ত বিশ্বদ্যিালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি (নিশ-১) পরীক্ষা- ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। 

রোববার বেলা ৩টায় পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন বলে বাউবির পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য নির্ধারিত এইচএসসি (নিশ-১) প্রোগ্রামের চূড়ান্ত পরীক্ষায় দুই হাজার ৬৫৫ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২৭৩ জন পরীক্ষার্থী। 

উপাচার্য ফলাফল ঘোষণার সময় উপ উপাচার্য (শিক্ষা) দিলরওশন জিন্নাত আরা নাজনীন, ওপেন স্কুলের ডিন শিরিন সুলতানা, অধ্যাপক ইকবাল হুসাইন ও সামজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সহযোগী অধ্যাপক খান মো. মনোয়ারুল ইসলাম ছিলেন।  

এ ফল বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।