০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা ‘রিলিফ ট্রেন’ও লাইনচ্যুত

এর আগে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 11:32 AM

Updated : 19 Sep 2026, 02:30 PM

ময়মনসিংহে লাইনচ্যুত হওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে আসা  রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়েছে।

বুধবার ১০টার দিকে ময়মনসিংহ স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রিলিফ ট্রেনটির বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন। 

এর আগে সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, পাওয়ার কার উদ্ধার করতে যাওয়ার পথে রিলিফ ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পৌছালে সেটির চাকাও লাইনচ্যুত হয়ে যায়।

এখন রিলিফ ট্রেনের চাকা উদ্ধারের কাজ চলছে, এটি উদ্ধার হলে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

আগের সংবাদ 

ট্রেনের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রেল চলাচল বন্ধ