Published : 13 Aug 2026, 06:27 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় একজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজমুন নাহার সুমি আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।
দণ্ডিত আক্তার সরকার (৪৫) রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দিগুলিয়ারটেক গ্রামের মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে।
দণ্ডিত আক্তার সরকার (৪৫) রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দিগুলিয়ারটেক গ্রামের মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে। সাজার পাশপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছে পুলিশ।
মামলার বিবরণে বলা হয়, নিহত ছানাউল্লাহ সরকার (৩৩) একই গ্রামের সাত্তার সরকারের ছেলে ছিলেন। আর আসামিরা তার প্রতিবেশী ছিলেন। তাদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০২০ সালের ১৭ অক্টোবর সন্ধ্যায় তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষে গুরুতর আহত হন ছানাউল্লাহ। পরে তার মৃত্যু হয়।
পরদিন নিহতের স্ত্রী মোসলেমা বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় ছানাউল্লাহকে বাঁশের লাঠি ও টেঁটা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ আনা হয়। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ এপ্রিল পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
বিচার শেষে আক্তার সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি মাকসুদা বেগম ও শামীমাকে বেকসুর খালাস দেওয়া হয়।