২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ৬

অপরাধমূলক কর্মকাণ্ডে অস্ত্রগুলো ব্যবহার করা হত বলে জানিয়েছে সেনাবাহিনী।

মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ৬
মাদারীপুর সদর উপজেলার একটি বাড়ি থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2025, 04:53 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

মাদারীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসি গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানান সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক।

আটকরা হলেন- ওই গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), একই গ্রামের প্রয়াত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর (৫৪), শাহ আলম মাতুব্বর ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।

শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেজর ফয়সাল ফারুক বলেন, ওই গ্রামের কয়েকটি বসতবাড়িতে বিপুল দেশি-বিদেশি অস্ত্র মজুদ রাখার খবর পেয়ে অভিযানে যায় সেনাবাহিনী ও সদর থানা-পুলিশ।

পরে কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ইয়ার গান, একটি ম্যাগাজিন, একটি কাটা রাইফেল, ১২৫টি গুলি ও বিপুল দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া জব্দ করা হয় পাঁচটি মোবাইল ফোন ও ট্যাব। আটক করা হয় তিন নারীসহ ছয়জনকে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধমূলক কর্মকাণ্ডে এসব অস্ত্র ব্যবহার করা হত বলে জানিয়েছেন সেনাবাহিনীর এই কর্মকর্তা।