১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

দুইটি মামলায় সাত দিনের পুলিশী হেফাজত (রিমান্ড) চেয়ে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
রবিউল আলম শাওন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 11:14 AM

Updated : 26 Aug 2026, 10:34 AM

নাশকতাসহ বিস্ফোরক আইনের দুটি মামলায় নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আলম শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ। 

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শাওনকে আটকে অভিযান চালানো হয়। 

নেত্রকোণা মডেল থানায় দায়ের নাশকতাসহ বিস্ফোরক আইনের দুইটি মামলায় সাত দিনের পুলিশী হেফাজত (রিমান্ড) চেয়ে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে। 

ওসি আরও জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দায়ের করা মামলাগুলোর বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া। 

এই মামলায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন এবং নেত্রকোণা-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।