১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কু‌ড়িগ্রামে বিদ‌্যুৎস্পৃষ্টে ব‌্যবসায়ীর মৃত্যু

আব্দুর রাজ্জাক সকা‌লে নিজ পুকুরে পা‌নি সেচের জন‌্য বৈদ‌্যু‌তিক মোটরের সং‌যোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ‌্যুৎস্পৃষ্ট হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কু‌ড়িগ্রাম প্রতিনিধি

Published : 19 Oct 2024, 01:20 PM

Updated : 01 Sep 2026, 11:04 AM

এক নজরে

আব্দুর রাজ্জাক সকা‌লে নিজ পুকুরে পা‌নি সেচের জন‌্য বৈদ‌্যু‌তিক মোটরের সং‌যোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ‌্যুৎস্পৃষ্ট হন।

কু‌ড়িগ্রামের উলিপুর উপজেলায় পানি সেচের জন্য বৈদ‌্যু‌তিক মোটরের সং‌যোগ দিতে গিয়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে এক ব‌্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শ‌নিবার সকাল ১০টার দি‌কে উপ‌জেলার গুনাইগাছ ইউনিয়নের নেফরা ভাটারপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ।

মারা যাওয়া আব্দুর রাজ্জাক (৩৮) ওই এলাকার জামাল উদ্দিন ব্যাপারীর ছে‌লে। তি‌নি এলাকায় মু‌দি দোকান করতেন।

স্থানীয় সা‌বেক ইউপি সদস‌্য আবুল কা‌শেম ও প্রতিবে‌শি জয়নাল আবে‌দিন জানান, আব্দুর রাজ্জাক সকা‌লে নিজ পুকুরে পা‌নি সেচের জন‌্য বৈদ‌্যু‌তিক মোটরের সং‌যোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ‌্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে স্বজনরা তাকে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নিয়ে গেলে চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

পরিদর্শক হেলাল মাহমুদ বলেন, “এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”