১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘুম থেকে তুলে নিয়ে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কারা কী কারণে এ খুন করেছে জানতে পারেনি পুলিশ।

ঘুম থেকে তুলে নিয়ে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 10:50 AM

Updated : 26 Oct 2022, 11:02 AM

কক্সবাজার উখিয়া উপজেলায় শরণার্থী ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে খুন করা হয়েছে।

বুধবার গভীর রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ৮ এপিবিএনের গণমাধ্যম কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

নিহত মোহাম্মদ জসীম (২৫) উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকের বাসিন্দা আব্দুল গফুরের ছেলে।

পরিবার ও স্থানীয়দের বরাতে ফারুক আহমেদ বলেন, পরিবারের অন্যদের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন জসীম। রাত সাড়ে ৩টার দিকে ১৫-২০ দুষ্কৃতকারী দরজা ভেঙে ঘরে ঢুকে জসীমকে তুলে নিয়ে যায়।

“পরে তাকে ক্যাম্পের গলিতেই গুলি করে ফেলে রেখে যায়। তার বুকে তিনটি গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলেই তিনি মারা যান।”

সহকারী পুলিশ সুপার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করেছে। কারা, কী কারণে খুন করেছে তা এখনও জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।