১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

যানবাহনের চাপ কমাতে ঈদের তিন দিন আগে ও পরে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে।

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ
ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেরি ও লঞ্চসহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে সমন্বয় সভা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 04:03 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ও মা‌নিকগ‌ঞ্জে‌র পাটুরিয়া নৌপথে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

শ‌নিবার সকা‌লে নিজ সম্মেলন কক্ষে ফেরি ও লঞ্চসহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডাকা সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।

সভায় বলা হয়েছে, ঈদে ঘরে ফেরা ও ঈদপরবর্তী কাজে ফেরাদের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের তিন দিন আগে ও তিন দিন পর সড়কে পণ্যবাহী পরিবহন বন্ধ থাকবে। 

দৌলতদিয়ার সাত‌টি ঘা‌টের ম‌ধ্যে তিনটি প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে। চলাচল কর‌বে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ। এ ছাড়া পশুবা‌হী যানবাহনগু‌লো‌কে অগ্রা‌ধিকার ভি‌ত্তিত্বে পারাপার করা হ‌বে। যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের তিন দিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার।

সেইসঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, চাঁদাবাজি, অজ্ঞানপা‌র্টি বন্ধে কঠোর নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

সভায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) আবু রাসেল, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন সরকার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান, গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রীনাথ সাহা, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) আতাউর রহমান খান এবং বিআইডব্লিউটিসি দৌলতদিয়াঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন উপ‌স্থিত ছি‌লেন।