Published : 30 Jan 2026, 04:03 PM
মাগুরার শালিখা উপজেলায় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে; যারা বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে ভাষ্য যৌথ বাহিনীর।
পিস্তল ও গুলি ছাড়াও তাদের কাছ থেকে দেশে তৈরি চাপাতি, চাকু, গাছিদা এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার ভোরে উপজেলার আড়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান শালিখা থানার ওসি আবু সাঈদ।
গ্রেপ্তাররা হলেন- শালিখা উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন এবং তার বড় ভাই মাগুরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট।
ওসি আবু সাঈদ বলেন, উদ্ধার করা পিস্তর ও অন্যান্য দেশি অস্ত্রসহ গ্রেপ্তার দুই ভাইকে সকালে থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।