১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

দোকান থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে তুলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় দাবি করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 08:57 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

নরসিংদীর পলাশ উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে ঘটনার পর গ্রেপ্তার আসামিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন পলাশ থানার ওসি শাহেদ আল মামুন।

আসামি মিসাত শেখ উপজেলার পূর্ব পলাশ দড়িহাওলাপাড়া এলাকায় বাসিন্দা।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মিসাত শেখ ও তার সহযোগী মারুফকে আসামি করে মামলা করেছেন।

মামলার বরাতে ওসি শাহেদ বলেন, “রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে জোর করে তুলে নিয়ে যান মিসাত শেখ ও মারুফ। পরে তাকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করা হয়।

“এ সময় ভুক্তভোগীর চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা গিয়ে মিসাতকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।”

ওসি শাহেদ আল মামুন বলেন, গ্রেপ্তার প্রধান আসামি মিসাতকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।