১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুরে বিভাগীয় ইজতেমায় দুজনের মৃত্যু

পশুরাম থানার ওসি মাইদুল ইসলাম বলেন, “শ্বাসকষ্টজনিত কারণে দুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।”

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 02:45 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

রংপুরে বিভাগীয় ইজতেমায় দুজনের মৃত্যু হয়েছে। 

নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় অনুষ্ঠিত ইজতেমার প্রথম দিন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে বলে জানান রংপুর মহানগর পুলিশের পশুরাম থানার ওসি মাইদুল ইসলাম। 

মারা যাওয়া দুজন হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার সাঈদুর রহমান এবং টাঙ্গাইল জেলার তারা মিয়া। 

তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন বলে জানান মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার আবুল হোসেন।

তিনি বলেন, বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাদ জোহর ইজতেমা ময়দানেই জানাযা শেষে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে। 

পশুরাম থানার ওসি মাইদুল ইসলাম বলেন, “শ্বাসকষ্টজনিত কারণে দুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।”