১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করায় প্রতিষ্ঠানটিকে এ জমিনার করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

ব্রাহ্মণবাড়িয়ায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া শহরে ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 05:09 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে শহরের পাইকপাড়া এলাকার এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকির অংশ হিসেবে ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রেস্তোরাঁটিতে ড্রেস কোড ও হাতে গ্লাভস ছাড়া খাদ্য প্রস্তুত করার প্রমাণ পাওয়া যায়। 

এ ছাড়া রেস্তোরাঁর স্টোর রুমে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত না করারও প্রমাণ পাওয়া যায় বলে জানান ভোক্তা অধিদপ্তরের রিজভী।

পরে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে বলে জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা।

অভিযানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক জনাব এস এম শাহীন এবং সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সহযোগিতা করেন।