১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে বজ্রপাতে তুলার গুদামে আগুন

আগুনে ১০ লাখ টাকার তুলা পুড়ে গেছে, দাবি গুদাম মালিকের।

গাজীপুরে বজ্রপাতে তুলার গুদামে আগুন
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 08:42 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

বুধবার দুপুর পৌনে ১টার দিকে পৌর এলাকার বেড়াইদের চালা এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান।

তিনি বলেন, “বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

যদিও গুদাম মালিক সবুজ ভূঁইয়ার দাবি, তার প্রায় ১০ লাখ টাকার তুলা পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাত হলে স্থানীয় সবুজের মালিকানাধীন তুলার গুদামে আগুন ধরে যায়।

প্রথমে এলাকাবাসীই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।