১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইয়ে লাইনচ্যুত তেলবাহী ট্রেন ৮ ঘণ্টা পর উদ্ধার

খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটির দুটি ওয়াগন দুপুরে লাইনচ্যুত হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 10:02 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন রেল স্টেশনে প্রবেশ মুখে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ওয়াগন দুটি আট ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে ওয়াগন দুটিতে লাইনে তোলা হয় বলে আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল হাসান জানিয়েছেন।

খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটির দুটি ওয়াগন দুপুর সাড়ে ১২টা ৩৫ মিনিটের দিকে লাইনচ্যুত হয়েছিল। বিকাল ৫টার দিকে সেটি উদ্ধারের কাজ শুরু হয়।

লাইনচ্যুতির ফলে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর রহনপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী যাত্রীবাহী ট্রেন আমনুরা জংশন এলাকায় আটকা পড়ে।