Published : 29 Jun 2026, 05:16 PM
বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় মাগুরা সদর উপজেলায় কৃষক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, রোববার এক নারী মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠনো হয়েছে।
গ্রেপ্তার রিফাতুল ইসলাম রায়হান (৩২) সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক।
মামলায় ওই নারী বলেন, ফেইসবুকের মাধ্যমে তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু বিয়ের প্রলোভন দেখিয়ে রায়হান তার গর্ভপাত ঘটান। পরে বিয়ের জন্য চাপ দিলে তিনি অস্বীকার করেন এবং তাকে হত্যার চেষ্টা করা হয়।
জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান বলেন, এ বিষয়ে ব্যাখ্যা দিতে রায়হানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, “বিষয়টি আমরা অবগত। দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”