১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাওয়া এক্সপ্রেসওয়েতে পাঁচ যানের সংঘর্ষে আহত ২০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 02:27 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পর পর পাঁচটি যানের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।  

শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনার পর ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হন। পরে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।  

হাসাড়া হাইওয়ে ফাঁড়ির ওসি আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বর্ণনা দিয়ে বলেন, পদ্মা সেতু থেকে নেমে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রথমে একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর ইমাদ পরিবহনের বাসটি ইশিশ পরিবহনের একটি বাসকেও ধাক্কা দেয়।  

তখন ইমাদ পরিবহনের বাসটি রোড ডিভাইডারের উপর দিয়ে ছিটকে গিয়ে মাওয়ামুখী লেনে পড়ে। 

ওসি আব্দুল কাদের জিলানী বলেন, এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। আর ইলিশ পরিবহনের বাসটি গিয়ে ধাক্কা দেয় আরেকটি ইজিবাইককে। 

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের দোগাছি এলাকায় মাওয়াগামী লেনে লাকরি ভর্তি একটি পিকআপের চাকা পাংচার হয়ে উল্টে যায়। এতে পিকআপের চালকের সহকারী আহত হন।