১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাতিয়ায় মেঘনার তীরে মিলল এক মরদেহ

পুলিশ হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 04:12 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ২টার দিকে নৌ-পুলিশ হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয় জানিয়েছেন হাতিয়া থানার ওসি কবির হোসেন। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, মেঘনা নদীর তীরে ভাটার সময় এক যুবকের মরদেহ ভেসে পলিতে আটকে যায়। স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে নৌ-পুলিশ গিয়ে তা উদ্ধার করে। 

এ বিষয়ে নলচিরা নৌ-পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে ওসি কবির হোসেন জানান।