১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, ২ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেট থেকে ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনটি মাধবপুরে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায় বলে জানান স্টেশন মাস্টার।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 03:00 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় দুই ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি উপজেলার ইটাখোলা এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে বলে জানান মনতলা রেলওয়ে স্টেশনের মাস্টার আতাউর রহমান খাদেম।

তিনি বলেন, সকালে প্রায় এক হাজার যাত্রী নিয়ে ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

পরে বেলা ১২টার দিকে আখাউড়া থেকে একটি ইঞ্জিন এনে ট্রেনটিকে যশোরের নোয়াপাড়া স্টেশনে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান আতাউর রহমান খাদেম।

বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে; এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি বলে জানান এ রেলওয়ে কর্মকর্তা।