১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ’: কুড়িগ্রামে বিএনপি নেতা‌কে অব্যাহতি

“এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। অব্যাহতি পত্রে যা পেয়েছেন, যা ইচ্ছা লেখেন।”

‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ’: কুড়িগ্রামে বিএনপি নেতা‌কে অব্যাহতি
বিএনপি নেতা আনিছুর রহমান।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 07:23 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে অব্যাহতি দিয়েছে জেলা কমিটি। 

শনিবার কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জা‌না‌নো হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও অব্যাহত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনিছুর রহমানকে আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হল। তার স্থানে রাজারহাট উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হল।

এর আগে ২৬ মার্চ আনিছুর রহমান‌কে আহ্বায়ক ও সাইদুল ইসলামকে সদস‌্যস‌চিব ক‌রে রাজারহাট উপজেলা বিএনপির ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা কমিটি। 

আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে আনিছুর রহমান বিভিন্ন সময় নানা ‘অনৈতিক’ কর্মকাণ্ডের জন্য বারবার সমালোচিত হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে আনিছুর রহমান ও তার পরিবার নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি জেলার নেতাদের নজরে এলে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতির বিষয়ে আনিছুর রহমান বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আপনি অব্যাহতি পত্রে যা পেয়েছেন, যা ইচ্ছা লেখেন।”

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “একাধিক অভিযোগে আনিছুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো নেতাকর্মী এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”