২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ডাকাতদের হামলায় ৩ র‍্যাব সদস্য আহত’

আহতদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, বলেন র‌্যাব কর্মকর্তা মো. নূরনবী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 01:42 AM

Updated : 26 Aug 2026, 03:35 PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাত দলের হামলায় নিজেদের তিন সদস্যের আহত হওয়ার কথা বলেছে র‌্যাব।

র‌্যাব-৯ এর কর্মকর্তাদের ভাষ্য, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- মালেক, রাশেদ ও কাজল। তাদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী বলেন, গত ৯ মে এক ভ্যাট কর্মকর্তাকে মারধরের ঘটনা এবং ডাকাত শফিক বাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে তারা হামলার শিকার হন। 

তিনি বলেন, আহতদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার মাথায় সেলাই লেগেছে। এ ঘটনায় মামলা করা হবে।