১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে ছয়জন নিহত

ফুলপুরের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে ছয়জন নিহত
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাস ও তিন চাকার যান মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 10:01 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাস ও তিন চাকার যান মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।  

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে উপজেলার পৌরসভার ইন্দারাপাড় কুরিয়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘনাটি ঘটে বলে ফুলপুর থানার ওসি আবদুল হাদি জানান। 

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শ্যামলী বাংলা পরিবহনের বাসটি হালুয়াঘাট থেকে ঢাকায় যাচ্ছিল। আর মাহিন্দ্রাটি ফুলপুর থেকে হালুয়াঘাট যাচ্ছিল। 

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মাহিন্দ্রাটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা খায়। মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় যাত্রী মারা যান। পাঁচজন গুরুতর আহত হন।  

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।