১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে দুজন আহত

বিজিবি অধিনায়ক বলেন, তারা কেন সীমান্তের ওপারে গিয়েছিলেন সে বিষয়ে আরও বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে দুজন আহত
ফাইল ছবি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 11:21 AM

Updated : 26 Aug 2026, 12:47 PM

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করা দুইজন দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে আহত হয়েছেন।

শনিবার রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকায় সীমান্তের ওপারে এ গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবি ৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। 

আহতরা হলেন, শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)। 

শ্যামনগর এলাকার স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে স্থানীয় ছয় ব্যক্তি ভারত সীমান্তের অন্তত দেড়শ গজের বেশি ভেতরে ঢুকে পড়ে। তখন বিএসএফ ছররা গুলি ছুড়লে দুজন আহত হয়। 

পরে এলাকাবাসী আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারা শঙ্কামুক্ত হলেও কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি।

এ বিষয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন,  সীমান্তে বিএসএফের গুলিতে দুজন আহত হয়েছেন। তারা কেন ওপারে গিয়েছিলেন সে বিষয়ে আরো বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।