২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বৈষম্যবিরাধী আন্দোলনে নিহত লক্ষ্মীপুরের রিপনের মরদেহ উত্তোলন

৫ অগাস্ট বিকালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজধানীর বংশাল এলাকায় ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে রিপন গুলিবিদ্ধ হন।

বৈষম্যবিরাধী আন্দোলনে নিহত লক্ষ্মীপুরের রিপনের মরদেহ উত্তোলন
রিপন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 11:27 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত এক ভ্যানচালকের মরদেহ আদালতের নির্দেশে লক্ষ্মীপুরের রামগঞ্জের কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রোববার দুপুরে রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পূর্ব পানপাড়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয় বলে জানিয়েছেন রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাস।

নিহত রিপন পূর্ব পানপাড়া গ্রামের ছত্তর ভূঁইয়া বাড়ির মৃত ইদ্রিস মিয়া ও সুফিয়া বেগম দম্পতির ছেলে। তিনি ঢাকায় কোতোয়ালি থানা এলাকার ভ্যানচালক ছিলেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ অগাস্ট বিকালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজধানীর বংশাল এলাকায় ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে রিপন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ অগাস্ট তিনি মারা যায়। 

পরে রামগঞ্জে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। 

এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা আক্তার রুমা বাদী হয়ে দুই শতাধিক লোককে আসামি করে রাজধানীর কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। 

শামীমা আক্তার রুমা বলেন, “গুলি করে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। বিচার পেতে আমি মামলা করেছি।”

রিপনের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান তিনি। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাস বলেন, মামলার তদন্তের প্রয়োজনে দাফনের ৬ মাস পর ময়নাতদন্তের জন্য মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।