০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সেন্টমার্টিনে অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ, অর্থদণ্ড

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চলে।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2022, 12:58 PM

Updated : 23 Jul 2022, 02:45 PM

কক্সবাজারের সেন্টমার্টিনে অবৈধভাবে নির্মাণ করা দশটি স্থাপনা উচ্ছেদ এবং প্রবাল তোলার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন।

শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র সৈকতে এ অভিযান চালানো হয় বলে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী জানান।

এরফানুল বলেন, “সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা-অবকাঠামো নির্মাণ ও অবৈধভাবে সাগরের প্রবাল তোলায় ‘জোৎস্নালয়’ ও ‘সীমানা পেরিয়ে’ নামে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

“এ সময় আরও প্রায় দশটি নতুন অবৈধভাবে নির্মাণাধীন প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে।”

নতুন করে আবারও স্থাপনা নির্মাণের চেষ্টা করলে ওইসব প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।