১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পশুর নদে ডুবল কয়লার জাহাজ

মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে গেছে ‘এমভি ইশরা মাহমুদ’ কার্গো জাহাজ। শনিবার বেলা ১১টার দিকে পশুর নদের চরকানা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ সময় নামের জাহাজটির ১১ নাবিক সাঁতরে তীরে উঠে রক্ষা পান। বন্দরের ৬ নম্বর মুরিং বয়ায় অবস্থান করা মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী মার্চেন্ট শিপ ‘এমভি পারাস’ থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ায় যাচ্ছিল ‘এমভি ইশরা মাহমুদ’। কিন্তু পশুর নদের বানিশান্তা বাজার বয়ার কাছে জাহাজের তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। সেখান থেকে চরকানা এলাকায় যেতেই জাহাজ ডুবতে থাকে। পরে জাহাজ থেকে কয়লা সরিয়ে একটি বার্জে রাখতে শুরু করে মালিকপক্ষ।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2024, 09:47 PM

Updated : 24 Feb 2024, 09:47 PM