২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হবিগঞ্জে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

চুনারুঘাট উপজেলার বরাব্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে চুনারুঘাট থানার ওসি নুরে আলম জানান।

হবিগঞ্জে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
হবিগঞ্জের চুনারুঘাট থানা। ফাইল ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2025, 07:04 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে।  

শনিবার দুপুরে উপজেলার বরাব্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে চুনারুঘাট থানার ওসি নুরে আলম জানান। 

নিহতরা হল- বরাব্দা গ্রামের আরজু মিয়ার মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার (৭) এবং তার তার আপন ছোট ভাই নবিউর রহমান (৪)। 

পুলিশ জানায়, সাদিয়া, নবিউরসহ কয়েকজন শিশু পুকুর পাড়ে বসে খেলাধুলা করছিল। কোনো এক সময় দুই শিশু পানিতে পড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।