১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাগুরায় কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, আটক ১

স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 11:05 AM

Updated : 26 Aug 2026, 01:27 PM

মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়া ছায়াবীথি সড়কে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।  

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে বলে মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন।

নিহত ৫৫ বছর বয়সী ভজন ছায়াবীথি সড়কের সন্তোষ কুমার গুহর ছেলে।

নিহতের চাচাত ভাই রথিন গুহ বলেন, “রাত সাড়ে ১১টার দিকে ছায়াবিথী সড়ক এলাকার কলা ব্যবসায়ী ভজনকে কে বা কারা গলা কেটে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে রেখে যায়।

“স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।”

ওসি আইয়ুব বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আবির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তের পর এ হত্যাকাণ্ডের কারণ বলা যাবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।