১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে মাদক সেবনের দায়ে কারাদণ্ড

বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2025, 05:31 PM

Updated : 26 Aug 2026, 12:26 PM

গাজীপুরে কালীগঞ্জে মাদক সেবনের কারণে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এই দণ্ডাদেশ দেন।

দণ্ডিত (৫৫) সিরাজুল নারগানা এলাকার আব্দুল সালামের ছেলে।

তিনি এলাকায় চিহ্নিত মাদক সেবনকারী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত।

সিরাজুলের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, রোববার পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিরাজুলকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।