১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেঘনায় ট্রলার ডুবি, ১০ যাত্রী উদ্ধার

ঘটনাস্থলের আশপাশের তিন চর থেকে তাদের উদ্ধার করে জেলেরা।

মেঘনায় ট্রলার ডুবি, ১০ যাত্রী উদ্ধার
ফাইল ছবি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 01:53 AM

Updated : 26 Aug 2026, 01:36 PM

মেঘনা নদীর মেহেন্দিগঞ্জ অংশে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। তবে নারী ও মাঝিসহ ১০ জনকে উদ্ধার করেছে জেলেরা। 

সোমবার সন্ধ্যায় উপজেলার উলানিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিগঞ্জ নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক এনামুল হক জানান।

তিনি বলেন, উলানিয়া লঞ্চঘাট থেকে সন্ধ্যায় ৯ জন যাত্রী নিয়ে উপজেলার গোবিন্দপুর চরের উদ্দেশ্যে ট্রলারটি ছেড়ে যায়। পথে ট্রলারটি ভোলা-মেহেন্দিগঞ্জের কাছে উত্তাল মেঘনার স্রোতের মধ্যে পড়ে ডুবে যায়।

পরে ভোলার বৈরাগীর চর ধানসিঁড়ি থেকে পাঁচজন, জনসন এলাকা থেকে চারজন এবং কাছিয়া মাঝেরচর থেকে একজনকে স্থানীয় জেলেরা নদী থেকে উদ্ধার করে।