১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় জানালা দিয়ে গুলি করে ঘুমন্ত যুবককে হত্যা

রাত সাড়ে ৩টার দিকে থাই গ্লাসের জানালার ফাঁক দিয়ে শুভকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তার মাথায় দুটি ও বাম হাতে একটি গুলি লাগে।

খুলনায় জানালা দিয়ে গুলি করে ঘুমন্ত যুবককে হত্যা
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 11:59 AM

Updated : 26 Aug 2026, 02:23 PM

খুলনার দৌলতপুরে ঘরের জানালার ফাঁক দিয়ে গুলি করে ঘুমন্ত এক যুবককে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপড়া বাজার মসজিদ সংলগ্ন একতলা ভবনে গুলিবিদ্ধ হওয়ার পর বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম। 

নিহত তানভীর হোসেন শুভ (২৮) ওই এলাকার আবুল বাশারের ছেলে। তিনি আগে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন, এখর বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। 

স্বজনদের বরাতে ওসি রফিকুল বলেন, ওই ঘরে শুভর মা ও ছোট ভাইও ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে বাসার থাই গ্লাসের জানালার ফাঁক দিয়ে শুভকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তার মাথায় দুটি ও বাম হাতে একটি গুলি লাগে।

দ্রুত স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। কে বা কারা তাকে গুলি করেছে এবং কী কারণে করেছে তা জানতে পুলিশ কাজ করছে।