১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 05:19 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি ও এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটে বলে মহেশপুর থানার ওসি মো. মেহেদী হাসান জানান।

মৃতরা হলেন- রফিকুল ইসলাম (৫১) ও ভাগ্নে বাবু (৩০)।

ওসি মেহেদী বলেন, “মামা-ভাগ্নে মাঠে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে রফিকুল বিদ্যুৎস্পৃষ্ট হন।

“মামাকে ছাড়তে গিয়ে বাবুও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুনই মারা যান।”