১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নড়াইলে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

প্রাইভেট শেষে ভ্যানে করে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে চালক মেয়েটিকে অনৈতিক প্রস্তাব দেন বলে জানায় পুলিশ।

নড়াইলে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার
গ্রেপ্তার আজিবার রহমান।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2026, 10:09 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ভুক্তভোগী মেয়েটির বাবা থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়। 

গ্রেপ্তার আজিবার রহমান (৫০) উপজেলার ঝিকড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যান চালক।

মামলার এজাহারে বলা হয়, উপজেলার একটি গ্রামের ১২ বছর বয়সি মেয়েটি ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়া শেষে মেয়েটি আজিবারের ভ্যানে বাড়ি ফিরছিল। পথে একটি নির্জন স্থানে ভ্যান থামিয়ে তাকে অনৈতিক প্রস্তাব দেন চালক।

এতে রাজি না হওয়ায় আজিবার মেয়েটির শ্লীলতাহানি করেন। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় দুই বাসিন্দা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। 

এদিন সকালে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আজিবরকে আসামি করে মামলা করেন। মামলার পর আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বিকালে আসামিকে আদালতে পাঠানো হয় বলে জানান পুলিশ পরিদর্শক অজিত কুমার রায়।