১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বঙ্গোপসাগরে কুয়াকাটার জেলের জালে ২২ কেজির কোরাল

স্থানীয় আড়তে মাছটি বিক্রি হয়েছে ৩৪ হাজার ৮৮০ টাকায়।

বরিশাল প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 08:42 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

পটুয়াখালীর কুয়াকাটার এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ। আড়তে মাছটি বিক্রি হয়েছে ৩৪ হাজার ৮৮০ টাকায়। 

শনিবার সকালে সাগরের লেম্বুর চর এলাকা থেকে মাছটি শিকার করেন জেলে আল-আমিন। 

তিনি বলেন, প্রতিদিনের মতো বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। তখন সাগরে মাছটি ভাসতে দেখে জাল ফেলে মাছটি ধরে ফেলেন। 

জেলে আল-আমিনের ধারনা মাছটি অসুস্থ অবস্থায় ছিল। তাই শিকার করতে সহজ হয়েছে।

পরে মাছটি কুয়াকাটার স্থানীয় বাজারে বিক্রি করেন আল-আমিন।সেখানে ডাকের মাধ্যমে প্রতিকেজি এক হাজার ৬০০ টাকা দরে ৩৪ হাজার ৮৮০ টাকায় মাছটি বিক্রি করেন। 

মাছটির ক্রেতা খলিল হাওলাদার বলেন, পরে মাছটি কেটে এক হাজার ৭০০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করেছেন। 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “সাগরে ৫৮ দিনের শিকার নিষেধাজ্ঞার সুফল এটি। এখন স্বাভাবিকভাবে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়বে।”