১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেঘনার শাখা নদীতে ট্রলার ডুবে ২ জেলে নিখোঁজ

নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চলছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 07:01 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

বরিশালের মেঘনার শাখা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের দুই জেলে নিখোঁজ রয়েছে। 

শনিবার বিকালে হিজলার পুরাতন ফেরিঘাট এলাকায় মাঝ নদীতে এ ঘটনা ঘটে বলে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানিয়েছেন। 

নিখোঁজ জেলেরা হলেন- হিজলা উপজেলার ধুলখোলার পালপাড়া উত্তরের চর গ্রামের আলম মাইলতার ছেলে মো. শিপন মাইলতা (২২) ও একই এলাকার রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২৩)। 

পরিদর্শক গৌতম বলেন, “একটি ইঞ্জিন চালিত কাঠের তৈরি ট্রলার নিয়ে চার জেলে মেঘনার শাখা নদীর মাঝে মাছ শিকারের যায়। এ সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। 

“তখন সাঁতরে ট্রলারে থাকা একই এলাকার মামুন হোসেন ও আজিম হাওলাদার তীরে আসতে সক্ষম হয়।”

নিখোঁজ রয়েছে শিপন ও জুয়েলের সন্ধানে নদীতে তল্লাশি চলছে বলে পরিদর্শক গৌতম চন্দ্র জানিয়েছেন।