কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড, জরিমানাও
চারজনকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদক সেবনের দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে নাগেশ্বরী পৌরসভার উত্তর বালাশিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উত্তর বালাশিপাড়া এলাকার গোলাম মওলা (২৮), ওমর ফারুক (২৬), আরিফুল ইসলাম (১৮) ও নুরনবী (২৫)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন।
ওসি এনামুল হক প্রধান বলেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
