১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে বাউলদের ওপর হামলা: অজ্ঞাত ‘তৌহিদী জনতাকে’ আসামি করে মামলা

গ্রেপ্তার বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় তার ভক্তদের ওপর হামলার ঘটনা ঘটে।

মানিকগঞ্জে বাউলদের ওপর হামলা: অজ্ঞাত ‘তৌহিদী জনতাকে’ আসামি করে মামলা
মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকারের ভক্ত ও সমর্থকদের ওপর লাঠি নিয়ে হামলা করছেন এক ব্যক্তি।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 10:13 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকারের ভক্ত ও সমর্থকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ‘তৌহিদী জনতাকে’ আসামি করে সদর থানায় মামলা হয়েছে।

হামলায় আহত এক বাউল সোমবার সন্ধ্যার দিকে মামলার আবেদন করলে তা নথিভুক্ত করা হয় বলে রাত ৯টার দিকে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউল আবুল সরকারের বিচার দাবিতে রোববার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ‘তৌহিদী জনতা’ ও ‘আলেম-ওলামারা’ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। 

একই সময়ে আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করেন। এতে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৯টায় ‘তৌহিদী জনতা’ ও বেলা ১১টায় বাউল শিল্পীদের মানববন্ধন হওয়ার কথা ছিল। 

এর মধ্যে প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় বাউল ভক্তদের ওপর হামলা চালায় ‘তৌহিদী জনতার’ একটি অংশ।

এতে বাউল শিল্পী আব্দুল আলিম, আরিফুল, জহিরুল ও তৌহিদী জনতার পক্ষের আব্দুল আলীম নামের শিক্ষক আহত হন। পরে চারজনকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করায় পুলিশ।

পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, “হামলার ঘটনায় বিভিন্ন টেলিভিশনে প্রচার হওয়া খবর, সোশ্যাল মিডিয়ার ফুটেজ ও ছবি পর্যবেক্ষণ করছি। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”

‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে মানিকগঞ্জের বাউল শিল্পী ডিবি হেফাজতে

'আল্লাহকে নিয়ে কটূক্তি': মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকার কারাগারে

'আবুল সরকারকে মুক্তি না দিলে ২০ লাখ বাউল রাস্তায় নামবে'

'তৌহিদী জনতা'র হামলাআবুল সরকারের তিন সমর্থক হাসপাতালে