১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্রীবরদী সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 01:08 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনীসহ একটি অটোভ্যান জব্দ করা হয়েছে।

ময়মনসিংহ-৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, মঙ্গলবার ভোররাতে চান্দাপাড়া এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। 

বিজিবি বলছে, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণজোড়া বিওপির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় একটি অটোভ্যানসহ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস এবং একটি অটোভ্যান জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

জব্দ করা কসমেটিকসের বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।  

লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোরতা অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।