Published : 13 Feb 2026, 10:53 AM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চারটি আসনে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়।
গাজীপুর-১ আসনে বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমান ধানের শীষ প্রতীকে ২ লাখ ৮ হাজার ৬৮৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহ আলম বকশী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩টি ভোট।
এ আসনে গণভোটে ‘হ্যা’ ভোট পড়েছে ২ লাখ ৬১ হাজার ৫৮০টি আর ‘না’ ভোট পড়েছে ৮৮ হাজার ৯৯১টি।
গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী নাছের খান শাপলাকলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট।
এ আসনে গণভোটে ‘হ্যা’ ভোট পড়েছে ২ লাখ ৫৫ হাজার ৬৬৭টি। আর ‘না’ ভোট পড়েছে ৮৪ হাজার ৯৭৬টি।
গাজীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী এস এম রফিকুল ইসলাম বাচ্চু ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।
এ আসনে গণভোটে ‘হ্যা’ ভোট পড়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৫৫টি আর ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ২৬৬টি।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সালাহউদ্দিন আইউবি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।
এ আসনে গণভোটে ‘হ্যা’ ভোট পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৪৩টি আর ‘না’ ভোট পড়েছে ৫৮ হাজার ৯৮টি।
গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. খায়রুল হাসান দাঁড়িপাল্লা প্রতীকে ৭৮ হাজার ১২৩ ভোট পেয়েছেন।
এ আসনে গণভোটে ‘হ্যা’ ভোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৪৮টি আর ‘না’ ভোট পড়েছে ৭৮ হাজার ৭১টি।