Published : 07 Jun 2026, 03:15 PM
পটুয়াখালীতে একটি রেস্তোরাঁর আবাসিক কক্ষ থেকে এক বাবুর্চির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায় জানান, রোববার সকাল ১০টার দিকে শহরের ‘পৌর পার্ক রেস্টুরেন্টের’আবাসিক কক্ষ থেকে মো. সায়েম নামের ওই শেফের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ২০ বছর বয়সী সায়েম রেস্টুরেন্টের স্টাফ আবাসিক রুমেই থাকতেন। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মজিবর ব্যাপারীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, “সকাল ১০টার দিকে রেস্টুরেন্টের আবাসিক কক্ষে সহকর্মীরা সায়েমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
“তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা রওনা হয়েছেন, পৌঁছালে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”