১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বামী-স্ত্রী মিলে করতেন মাদকের কারবার, যশোরে ৫ হাজার ইয়াবাসহ ধরা

কক্সবাজারের এ দম্পতি ইয়াবার চালান নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন বলে দাবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের।

স্বামী-স্ত্রী মিলে করতেন মাদকের কারবার, যশোরে ৫ হাজার ইয়াবাসহ ধরা
যশোরের ঝিকরগাছায় ইয়াবাসহ দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 09:28 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের কাছে পাঁচ হাজার ইয়াবা পাওয়ার দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার মধ্যরাতে উপজেলা মোড়ের পাশে যশোর-বেনাপোল মহাসড়কে একটি বাস থেকে তাদের আটক করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম নয়াপাড়ার আব্দুস শুকুরের ছেলে মোহাম্মদ আলমগীর (৩০) ও তার স্ত্রী ময়না পাখি (২৪)। কক্সবাজারের এ দম্পতি ইয়াবার চালান নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসলাম হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ‘সাতক্ষীরা লাইন’ পরিবহনের একটি বাসে এক দম্পতি মাদকের চালান বহন করছেন বলে জানাতে পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে রাত ২টার দিকে ঝিকরগাছা উপজেলা মোড়ে সন্দেহভাজন বাসটিতে তল্লাশি চালানো হয়। 

এ সময় বাসের ভেতর থেকে পাঁচ হাজার ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।  

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দম্পতির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করেছেন।