১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড় ‘দানা’: শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি বন্ধ

আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি সচল হবে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।

বিডিনিউজ২৪

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 09:24 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ৩টা থেকে এ রুটে ফেরি বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসি।
ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় দানা উপকূল অঞ্চলে আঘাত হানার পর থেকে আবহাওয়া প্রতিকূলে রয়েছে। সেই প্রভাবে সারদেশের মত শরীয়তপুরেও ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে নদীপথ উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে নৌপথে দুর্ঘটনা এড়াতে বেলা ৩টা থেকে চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, “আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি সচল করা হবে।”

প্রতিনিধি/এসপি