Published : 03 Dec 2025, 10:00 PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্বদ্যিালয়ের এইচএসসি (নিশ-১) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
বাউবির পরিচালক মো. খালেকুজ্জামান খান বলেন, বুধবার পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন।
ফলাফল অনুযায়ী, বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের জন্য নির্ধারিত এইচএসসি (নিশ-১) প্রোগ্রামের মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা চার হাজার ১৬১ জন। এ বছরে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন তিন হাজার ৮৫৯ শিক্ষার্থী।
এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার ৩৬৫ জন। পাসের হার শতকরা ৮৭ দশমিক ২০ শতাংশ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে একজন ‘এ+’, ৪৬৯ জন ‘এ’, এক হাজার ১১৩ জন ‘এ-’, এক ৩৯১ জন ‘বি’ এবং ৩৯১ জন ‘সি’ গ্রেড পেয়েছেন।
ফলাফল হস্তান্তরের সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং ওপেন স্কুলের ডিন অধ্যাপক শিরিন সুলতানা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, এবারের এইচএসসি (নিশ-১) প্রোগ্রামের পরীক্ষা গ্রহণ শেষে মাত্র ২৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়।
এ ছাড়া Master of Disaster Management (MDM) প্রোগ্রামের ২৫১ টার্ম (প্রথম ও তৃতীয় সেমিস্টার) পরীক্ষার কোর্সভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
এ ফলাফল বাউবির ওয়েবসাইট result.b০u.ac.bd থেকে জানা যাবে।