Published : 18 Mar 2026, 02:29 PM
দিনাজপুরের হিলি সীমান্ত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে; তার বাড়ি বগুড়া।
বুধবার বেলা ১১টার দিকে বাজার চেকপোস্ট-সিপি রোডের একটি গুদাম ঘরের বারান্দা থেকে তার লাশটি উদ্ধারের খবর জানান হিলি হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেন।
নিহত ৪৫ বছর বয়সী হকির বাড়ি বগুড়ার সাতমাথা এলাকায়। তার লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি জাকির বলেন, “সকালে লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
“মৃত ওই ব্যক্তিকে অনেকে ‘হকি’ নামে চেনে। দীর্ঘদিন ধরে তিনি হিলি চেকপোস্ট এলাকায় ছিন্নমূলভাবে ঘোরাঘুরি করতেন। ধারণা করা হচ্ছে, তিনি একজন মাদকসেবী।”