২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লামায় প্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক আটক

“ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ইমরানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।”

লামায় প্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক আটক
প্রতীকী ছবি

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 11:01 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

বান্দরবানের লামা উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার আজিজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকা থেকে তাকে আটকের খবর জানান আজিজনগর পুলিশ ফাঁড়ির এসআই আহমেদ মোরশেদ। 

পুলিশ বলছে, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি জানাজানি হয় সোমবার সন্ধ্যার দিকে। 

আটক ২৬ বছর বয়সী ইমরান আজিজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার বাসিন্দা নুর আহাম্মদ বাসির ছেলে।

আজিজনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল হাসেম বলেন, রোববার বিকালে ওই প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে পরিবারের সদস্যরা বাইরে যান। এই সুযোগে ইমরান তাকে ধর্ষণ করে। সেদিন ঘরে কেউ না থাকায় মেয়েটি কাউকে কিছু বলতে পারেনি। 

পরদিন বিকালে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ইমরানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি। 

এসআই আহমেদ মোরশেদ বলেন, আটক ইমরানকে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আর মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।