১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গোয়াতলা শশার বাজার এলাকায় বাই রোড থেকে মোটরসাইকেলটি ময়মনসিংহ ফুলপুর সড়কে উঠছিল।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 02:35 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

ময়মনসিংহের তারাকান্দায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ময়মনসিংহ ফুলপুর সড়কের গোয়াতলা শশার বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারাকান্দা থানার এসআই মেহদী হাসান। 

নিহতরা হলেন- উপজেলার গোয়াতলা এলাকার আমজত আলীর ছেলে শামসুল হক (৩০) ও আটপাড়া এলাকার হাসেন আলীর ছেলে শাহজাহান (৪৫)।

এসআই মেহদী হাসান বলেন, গোয়াতলা শশার বাজার এলাকায় বাই রোড থেকে একটি মোটরসাইকেল ময়মনসিংহ ফুলপুর সড়কে উঠছিল। এ সময় ঢাকা থেকে হালুয়াটগামী ইমাম পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। 

“এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহীরা নিহত হন। তাদের মরদেহ দুটি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।”

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।