১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে শব্দ দূষণের দায়ে ছয় চালককে জরিমানা

এ ছাড়া নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পঞ্চগড়ে শব্দ দূষণের দায়ে ছয় চালককে জরিমানা
পঞ্চগড়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2025, 08:00 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

পঞ্চগড়ে অতিরিক্ত মাত্রায় হর্ন ব্যবহার করে শব্দ দূষণের দায়ে ছয় পরিবহন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান। 

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় পাঁচ ট্রাক চালক এবং একজন বাস চালককে মোট ছয় হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ ছাড়া নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

আদালত পরিচালনার সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. মিজানুর রহমান, সারোয়ার আলম ও মো. আরিফ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া পুলিশের সদস্যরা এতে সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।