১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার

অজ্ঞাতপরিচয় যুবকের আনুমানিক বয়স ৩২ বছর।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 01:29 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

বগুড়ার সোনাতলায় বাঙালি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে উপজেলার বিশ্বনাথপুর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী। 

অজ্ঞাতপরিচয় যুবকের আনুমানিক বয়স ৩২ বছর। 

ওসি মিলাদুন্নবী বলেন, সকালে নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।