১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দুর্যোগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কিছু পরীক্ষা স্থগিত

এইচএসসি ছাড়াও অন্যান্য কিছু প্রোগ্রামের পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 06:58 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

এর মধ্যে রয়েছে- শুক্রবার অনুষ্ঠেয় বাংলা প্রথম পত্র (HSC 1851) এবং বাংলা দ্বিতীয় পত্র (HSC 2851) পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন পাইক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে শুক্র ও শনিবার অনুষ্ঠেয় বিভিন্ন প্রোগ্রামের নির্ধারিত পরীক্ষাও স্থগিত করার কথা বলা হয়েছে।

পরীক্ষার মধ্যে রয়েছে এমএ ও এমএসএস প্রোগ্রাম: টার্ম-২৪২ (দ্বিতীয় সেমিস্টার), বিএজিএড প্রোগ্রাম: টার্ম-২৫২ (জুলাই-ডিসেম্বর ২০২৫) এর দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার।

মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫: টার্ম-২৫২ এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার।

বিবিএ প্রোগ্রাম: টার্ম-২৪১ এর প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম লেভেলের পরীক্ষা।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। 

তবে এইচএসসি পরীক্ষা-২০২৬ এর অন্যান্য সব বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।